ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবর গুজব: অমর্ত্য রায়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০১:৫৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০২:৩৪:০০ অপরাহ্ন
​জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবর গুজব: অমর্ত্য রায় ​ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সংবাদ মাধ্যমে বলা হয়েছিল, ভিপি পদ থেকে বাদ পড়া অমর্ত্য রায় সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেছেন।

তবে অমর্ত্য রায় জন বলেন, ‘জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দেয়ার যে খবরগুলো প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ গুজব। আমি এখনও কোনো রিট দাখিল করিনি। রিট করলে তা শুধুমাত্র আমার প্রার্থিতা পুনর্বহাল চেয়ে করব; নির্বাচন স্থগিত বা বাতিলের জন্য নয়।’

সম্প্রীতির ঐক্য প্যানেলের পক্ষ থেকেও রিট দাখিলের খবরটি ভ্রান্ত বলে জানানো হয়েছে। প্যানেল থেকে এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘ভিপি প্রার্থী অমর্ত্য রায় জন জাকসু নির্বাচন স্থগিত চেয়ে কোনো রিট করেননি। তার প্রার্থিতা পুনর্বহাল চেয়ে কিছুক্ষণের মধ্যে রিট দাখিল করা হবে। রিট ফাইল হওয়ার পর তার আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্টে সাংবাদিকদের ব্রিফ করবেন।’

প্যানেল জনগণকে ভুল খবর দেখে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ