ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রুশ বিজ্ঞানীদের ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১২:৪৫:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১২:৪৫:০১ অপরাহ্ন
​রুশ বিজ্ঞানীদের ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ​ছবি: সংগৃহীত
রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) বিজ্ঞানীরা একটি নতুন ক্যানসারের ভ্যাকসিন তৈরি করেছেন, যা ট্রায়ালে সফল হয়েছে। এই ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স এবং এটি এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দিয়েছেন এফএমবিএর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা।

তাস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ভ্যাকসিনটি দুর্বল ভাইরাস ব্যবহার করার পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয় যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করতে সক্ষম।

পরীক্ষায় দেখা গেছে যে, বারবার ডোজ দেওয়ার পরও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হলো, কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা সেগুলোর বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়াও, এই ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ