ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৯-২০২৫ ০৫:০৪:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৯-২০২৫ ০৫:৪১:১৩ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ২০ জন রয়েছেন।
এই সময়ে ৩৫৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩২,১৫৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩২ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৩৩,৮৩১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০,০৩৯ জন, যার মধ্যে জুলাইয়ে সর্বোচ্চ ১০,৬৮৪ জন। আগস্টে এখন পর্যন্ত ৭,৬৫২ জন ভর্তি হয়েছেন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে রেকর্ড ৩,২১,১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স