ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেই সেলিম প্রধান গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৯-২০২৫ ০৪:০৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৯-২০২৫ ০৪:০৫:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর থেকে মাদকসহ আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন।
তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার পরিচালনা করছিলেন। ভোরে অভিযান চালিয়ে সিসার সরঞ্জাম ও মাদকসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব গুলশানের অফিস ও বনানীর বাসায় অভিযান চালায়। সেসময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বিদেশি মদ, হরিণের চামড়া, পাসপোর্ট, চেক ও অনলাইন গেমিং সার্ভার জব্দ করা হয়। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
পুলিশ জানিয়েছে, নতুন মামলার প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স