ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাসপাতালে ৩৬৩

ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৫০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৫০:৪০ অপরাহ্ন
ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩ জন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১১২ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৬৩১ জন। মারা গেছেন ১৩০ জন।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬ দশমিক শতাংশ ৮ পুরুষ এবং ৪৩ দশমিক ২ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৯ হাজার ৫১৪ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ