ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৪:০০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৪:০০:৫৮ অপরাহ্ন
​কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার ​ছবি: সংগৃহীত
কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী ঝাউবাগানে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন (২৫) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আমিন ‘আমার প্রাণের বাংলাদেশ’ নামে একটি দৈনিকের উখিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তাঁর বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তাঁর পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকেট পাওয়া গেছে। টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিল।’

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ