ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে কানাডা যাচ্ছেন সিইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
​প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে কানাডা যাচ্ছেন সিইসি ​ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে কানাডা যাচ্ছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি কানাডার উদ্দেশ্যে দেশত্যাগ করবেন এবং ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, প্রধান নির্বাচর কমিশনার সেখানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন। তিনি ৫ থেকে ১২ সেপ্টেম্বর টরোন্টো ও অটোয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম দেখবেন। এরপর ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যানকুভারে অবস্থান করবেন।

উল্লেখ্য, বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। 


বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ