ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৪৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৪৭:৫৪ অপরাহ্ন
​সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর ​ফাইল ছবি
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতেও কাজী হাবিবুল আউয়ালের জামিন মেলেনি। এদিন হাবিবুল আউয়ালের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী তাপস চন্দ্র দাস।

গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন সিএমএম আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনের বিরুদ্ধে প্রহসনের নির্বাচন করার অভিযোগে মামলা করেন। পরে ২৫ জুন এই মামলায় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের ধারা যুক্ত করা হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ