ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে : জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৪:৫৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৪৪:৩৩ অপরাহ্ন
​নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে : জাহিদ হোসেন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। এছাড়াও পাশ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উসকানি দেওয়া হতে পারে। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে তার নেতৃত্বে আনন্দ র‌্যালিটি বের হয়ে  হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে শেষ হয়।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ। আইনশৃংখলার অবনতি না হয় সেজন্য চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির করার চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। এক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না বরং জনগণ বিজয়ী হয়। অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ