ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই না করার আহ্বান 

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৪:১৪:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৫:১৮:৪৯ অপরাহ্ন
জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই না করার আহ্বান  ​ফাইল ছবি
জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়বে। এ পরিবর্তন ধারণ করতে না পারলে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যত ভালো হবে না।

তিনি বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়। আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ