ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ : আইজিপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৪:০৫:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৬:২৫:৩৭ অপরাহ্ন
নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ : আইজিপি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানান তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি, ইউএনও পদায়ন করার তথ্য সঠিক নয়।

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন/


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ