বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৯-২০২৫ ০৪:২৫:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৯-২০২৫ ০৪:২৫:৩৯ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
বিসিবি নির্বাচন করা প্রসঙ্গে বুলবুল বলেন, 'আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।'
এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আসন্ন বিসিবির নির্বাচন, ঢাকা লিগ ও বিপিএলের ফিক্সিং-কাণ্ড নিয়ে আলোচনা হয়।
সভা শেষে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন। বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরের দিন। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স