ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জনদুর্ভোগের আশঙ্কায় বিএনপির র‌্যালি কর্মসূচি বাতিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:৪৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:৫৫:৩২ অপরাহ্ন
​জনদুর্ভোগের আশঙ্কায় বিএনপির র‌্যালি কর্মসূচি বাতিল ​ছবি: সংগৃহীত
রাজধানীতে জনদুর্ভোগের আশঙ্কা মাথায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) পূর্ব ঘোষিত র‌্যালির কর্মসূচি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে দলটি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। দলটি ওইদিন পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র‌্যালি কর্মসূচি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে এই পরিষ্কার কর্মসূচি পালন করবে।

কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান রিজভী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ