ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নতুন কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:৩৪:১৪ অপরাহ্ন
৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নতুন কর্মসূচি ঘোষণা ফাইল ছবি
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ ৭ দফা দাবির পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (৩১ আগস্ট) সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মো. ইমাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংগ্রাম পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে পাঠানো অফিস আদেশে জানানো হয়, গত ৩০ আগস্ট রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে অনুষ্ঠিত সভায় পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রযেছে-
৩ সেপ্টেম্বর বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দাপ্তরিক সময় শেষে কর্মস্থলে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করবেন।
৫ সেপ্টেম্বর শুক্রবার আইডিইবি জেলা শাখা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৬ সেপ্টেম্বর শনিবার সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হবে।
১০ সেপ্টেম্বর বুধবার সব পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ দফা দাবির উপর আলোচনা সভা হবে।
১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় "যোগ্যতা স্তরের সাথে পেশার অসামঞ্জস্যতা: জাতীয় উৎপাদনশীলতায় এর প্রভাব" শীর্ষক সেমিনার আয়োজন করা হবে।

এছাড়া প্রতিদিন আইডিইবি ভবনে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের দপ্তরে উপস্থিত থেকে মতামত প্রদানের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ