ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৩৯:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৩৯:২৬ পূর্বাহ্ন
ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কঠোর বার্তা
ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এতে বলা হয়, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ