ডাকসু নির্বাচন
জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি মঙ্গলবার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৮-২০২৫ ০২:৩৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৮-২০২৫ ০৩:১১:২৪ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানির জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
এর আগে একই দিন সকালে ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ছাত্র আন্দোলনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
রিটটি দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।
রিটের বিষয়টি গণমাধ্যমকে আইনজীবী শিশির মনির নিশ্চিত করেন।
রিটে বলা হয়, এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। এখন আবার তিনি কীভাবে ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান, এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয় রিটে।
৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শুরু হয়েছে জমজমাট প্রচার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৭ বার ডাকসু নির্বাচন হয়েছে। স্বাধীনতার পর হয়েছে মাত্র সাতবার। আর সবশেষ ডাকসুর ভোট অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। বুথের সংখ্যা করা হয়েছে ৭১০।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স