ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১০:৫৪:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১০:৫৪:৫১ পূর্বাহ্ন
রাজধানীতে ২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফাইল ছবি
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি ভবনের সামনে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ভুক্তভোগীরা হলেন—ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।

ভুক্তভোগী রেদওয়ানুল হক জানান, তারা আনাসের সঙ্গে ভবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আলী নামে একজন ব্যক্তি সেখানে এসে তাদের সরে যেতে বলেন। সরে যেতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাদের ওপর চড়াও হন। এরপর আরও ৮ থেকে ১০ জন উপস্থিত হয়ে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এসময় রেদওয়ানুল হকের হাতে, মাথায় ও পিঠে আঘাত লাগে। তিনি এখনও হাসপাতালে যেতে পারেননি। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজন হলে আরও ফোর্স পাঠানো হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ