ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডাকসু নির্বাচন উপলক্ষে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৭:২৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৭:২৩:৫৪ অপরাহ্ন
​ডাকসু নির্বাচন উপলক্ষে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ