জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৫ ০৭:১৩:১১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৫ ০৮:০৮:২৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছিল। পরিস্থতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স