ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৩:৫৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৪:০৪:১৭ অপরাহ্ন
​‘মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়’ ​ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিবিপ্রধান।

এদিকে, শনিবার দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

ফোনালাপে নুরুল হক প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিবরণ তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।

এদিকে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধ ঘোষণার যে দাবি উঠেছে, তা আইনগতভাবে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ