ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​'ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১১:৫৩:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১১:৫৩:০৬ পূর্বাহ্ন
​'ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না'
ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অযৌক্তিক দাবি উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। সমিতির দাবি, অতীতেও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। 

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায়িছে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। 

এতে বলা হয়েছে, আমরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, রাষ্ট্রীয়ভাবে "প্রজ্ঞাপন" এর মাধ্যমে জারিকৃত পূর্ণাঙ্গ ও প্রতিষ্ঠিত বিধি নিয়ে সাম্প্রতিক সময়ে কয়েকটি স্বার্থান্বেষী মহল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক বিপদগামী শিক্ষার্থীদের সামনে নিয়ে দেশের কারিগরি তথা প্রকৌশল সেক্টরকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। 

তারই অংশ হিসেবে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে কিছু অযৌক্তিক, অবান্তর এবং হাস্যকর দাবি উপস্থাপন পূর্বক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ ও মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমনকি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান নেসকোতে মব সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। আমরা তাদের এই সকল অযৌক্তিক ও অবান্তর দাবি এবং তাদের দ্বারা সংগঠিত সকল অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা দৃঢ়তার সাথে জানাচ্ছি যে, দেশের চলমান সকল ধরণের কারিগরি অবকাঠামোগত ও উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীরাই সামনে থেকে মাঠ পর্যায়ের মূল চালিকাশক্তি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও দেশের জরুরি পরিসেবা তথা বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিকমিউনিকেশন ও অন্যান্য সেক্টরেও দেশের ডিপ্লোমা প্রকোশলীরাই সামনের সারির কর্মী হিসাবেই দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 

আমরা ডিপিডিসি'তে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত ভিত্তিহীন, অবাস্তব ও অযৌক্তিক ০৩ (তিন) দফা দাবি প্রত্যাখ্যান করছি।

বিবৃতিতে ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি বলে, আমরা আরো জানাচ্ছি যে, অতীতেও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ইনশাআল্লাহ। একই সাথে আমরা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক উত্থাপিত ৭ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্বতা ঘোষণা করছি এবং দাবিসমূহ বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। 

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, "সরকার কর্তৃক গঠিত প্রকৌশল পেশাজীবিদের দাবিসমূহের যৌক্তিকতা পরিক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটি কারিগরি তথা প্রকৌশল সেক্টর ও জাতির উৎকর্ষ সাধনে দেশের বৃহত্তর স্বার্থে সংগ্রাম পরিষদ কর্তৃক উত্থাপিত ৭ দফা দাবি গুরুত্বের সহিত আমলে নিয়ে তা বাস্তবায়নে সমাধান নিশ্চিত করবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ