ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:৩০:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০২:৩২:২২ পূর্বাহ্ন
নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন ​ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

রাশেদ খাঁন বলেন, ‘হামলায় নুরুল হক নুরের নাক ফেটে গেছে, চোখের অবস্থা খুবই খারাপ। তার হাতও ভেঙে গেছে। তিনি এখন মুমুর্ষু অবস্থায় আছেন। বাঁচবে কি মরবে, আমি জানি না।’ তিনি নিজেও হামলার শিকার হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন। 

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ