ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫৪:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:৩৪:৩৪ অপরাহ্ন
যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল ফোকাস বাংলা নিউজ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন হওয়া জরুরি। তা না হলে এই জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে।  শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের মানুষের আশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন, আজকে একটা পরিবর্তন চায় মানুষ। আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন। এই ত্যাগকে ধারণ করতে হবে।  তিনি বলেন, ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে। গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ