ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৪:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৪:০২ পূর্বাহ্ন
ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল সংবাদচিত্র: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে যায়। এ ঘটনায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে গেলেও দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ