ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডেসকোর নির্বাহী পরিচালক হলেন রাশিদুর রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৬:৫৮:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৬:৫৮:৫৬ অপরাহ্ন
​ডেসকোর নির্বাহী পরিচালক হলেন রাশিদুর রহমান
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) নির্বাহী পরিচালক (অপারেশন) পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. রাশিদুর রহমান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম সাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়।
 
এতে বলা হয়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লি.-এর পরিচালনা পর্ষদের ০৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত ৫১০তম সভার সিদ্ধান্তের আলোকে নির্বাহী পরিচালক (অপারেশন) পদে মেধা তালিকায় শীর্ষে অবস্থানকারী জনাব মো: রশিদুর রহমান (জন্ম তারিখ: ১৫/০৬/১৯৬৬ খ্রি:)-কে যোগদানের তারিখ হতে ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হলো।

প্রকৌশলী মো. রাশিদুর রহমান ডেসকোর প্রধান প্রকৌশলী এস এন্ড ডি অপারেশন (সাউথ জোন ও সেন্ট্রাল জোন) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি প্রথম জীবনে চাকরি করতেন একটি কনসালটেন্সি ফার্মের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিতে। ২০০১ সালে তিনি ডেসকোতে সিএসও পদে যোগদান করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

চূড়ান্ত তালিকায় এগিয়ে আওয়ামী সুবিধাভোগীরা!


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ