ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্লাস-পরীক্ষা বর্জন কুয়েট শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১২:৪৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১২:৪৯:২৪ অপরাহ্ন
ক্লাস-পরীক্ষা বর্জন কুয়েট শিক্ষার্থীদের ফাইল ছবি
প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। এর আগে বুধবার (২৭ আগস্ট) রাতে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা।
 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
 
ফয়সাল ইকবাল নামের এক শিক্ষার্থী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা কেউ ক্লাসে যায়নি। আজকেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে।
 
এর আগে বুধবার বিকেলে হামলার প্রতিবাদে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক থেকে বের হয়ে এসে ফুলবাড়িগেট মোড়ে সড়ক অবরোধ করে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ