শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৮-২০২৫ ১২:১৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৫ ০১:৩৪:৫৪ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন। এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ। তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ওয়ালী উল্লাহ আরও বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।
তার আগে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধে অংশ নেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন তারা।
শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স