ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভিপি প্রার্থীর পক্ষে পোস্ট দিয়ে ডিলিট করলেন উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৮:৩৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৮:৩৭:২৯ অপরাহ্ন
​ভিপি প্রার্থীর পক্ষে পোস্ট দিয়ে ডিলিট করলেন উপদেষ্টা আসিফ ​ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আব্দুল কাদেরের একটি পোস্ট শেয়ার দিয়ে আসিফ মাহমুদ লেখেন, ‘ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।’

পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন দিয়ে শুভকামনা জানান তিনি।

এদিকে, ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এতে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ