'মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে'
আপলোড সময় :
২৬-০৮-২০২৫ ০২:৫৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৮-২০২৫ ০৩:০১:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথবাহিনী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় খাল দখলকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যে খাল দিয়ে মানুষ যাতায়াত করত এবং বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত পানি প্রবাহিত হতো, সেই খালটিকে আজ ভূমিদস্যুরা দখল ও
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, একসময় এই খালটি সচল এবং প্রবাহমান ছিল, কিন্তু ভূমিদস্যুরা দখল করে এটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। আর কিছুদিন গেলে এই খালটি ফিরে পাওয়া যেত না, ভূমিদস্যুরা এটিকে রাস্তায় পরিণত করত।
উল্লেখ্য, সোমবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় ত্রিশ মিনিট চলে দুই পক্ষের গোলাগুলি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স