হার্ট অ্যাটাক করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৮-২০২৫ ০৭:৩২:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৫ ০৭:৩২:২৮ অপরাহ্ন
ফাইল ছবি
গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে আশিকুল হক।
কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম জানান, সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে খায়রুল হককে পিজিতে আনা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধাীন আছেন তিনি।
এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর ঘটনা ঘটে।
উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ছিলেন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। বহুদিন ধরেই তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করার অভিযোগ রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স