ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​একযোগে ১৮৯ বিচারককে বদলি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৫৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:০০:৫৬ অপরাহ্ন
​একযোগে ১৮৯ বিচারককে বদলি
সারা দেশে একযোগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের মোট ১৮৯ জন বিচারককে বদলি করেছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

বদলির তালিকা দেখুন- প্রজ্ঞাপন ১ প্রজ্ঞাপন ২ প্রজ্ঞাপন ৩

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ