ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাস্তা বন্ধ করে চলাচল করায় জিএমপি কমিশনারকে শোকজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৩:৫৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৪:৪৪:৩৮ অপরাহ্ন
​রাস্তা বন্ধ করে চলাচল করায় জিএমপি কমিশনারকে শোকজ ​ফাইল ছবি
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে তিনি গাজীপুরে যান। তার প্রটোকলের জন্য উড়ালসড়ক ফাঁকা রাখতে হয়। আর এই সময়ে যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী—সবার যাতায়াত থমকে থাকে। যানজটে হাঁসফাঁস অবস্থা হয় মানুষের।

ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে।

এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গাজীপুরের সেই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।

ওই পুলিশ কমিশনারের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আইজিপি ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে তাঁর কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আপনারা ফল দেখতে পাবেন।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার ঘোষণা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ