খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৮-২০২৫ ১০:৫৪:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৫ ১২:০৪:৩১ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
খুলনার ডুমুরিয়ার জিলেরডাঙ্গায় ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স