ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জামায়াত আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৭:১২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৭:৩৩:২৩ অপরাহ্ন
​জামায়াত আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ​ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসায় গেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (২৪ আগস্ট) ইসহাক দার জামায়াতের আমিরের বাসভবন পরিদর্শনে যান। বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুকে এক পোস্টে প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবন পরিদর্শন করেছেন, যিনি হৃদরোগের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী নিজের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন।  

বাংলা স্কুপ/ডেস্ক/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ