হিন্দি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর দেখা গেল বড় ধামাকা
বলিউডে ঝড় তুললো তুফান!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-০৮-২০২৫ ০২:২০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৮-২০২৫ ০২:২৫:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’র পোস্টার দেখে যে কেউ অনুমান করবেন এটি সুপারহিট কোনো বলিউড সিনেমার পোস্টার। সিনেমাটি বলিউডের না হলেও এখনও এর জনপ্রিয়তা একটু হলেও কমেনি। হিন্দি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর দেখা গেল বড় ধামাকা।
ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের অফিসিয়াল হিন্দি ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ প্রকাশ করা হয় ‘তুফান’ এর হিন্দি ডাবিং। মাত্র ৮ দিন আগে প্রকাশ হওয়া এই সংস্করণটির ভিউ ইতোমধ্যে পৌঁছে গেছে প্রায় ৬ মিলিয়নে।
এতো কম সময়ে আকাশছোঁয়া ভিউ, এই চ্যানেলের অনেক হিট সিনেমাও পায়নি। এমনকি টালিউডের জনপ্রিয় নায়ক দেবের ‘আমাজন অভিজান’, জিৎ-এর ‘জোশ’ বা যশ দাসগুপ্তের ‘গ্যাংস্টার’— এসব ছবিও হিন্দিভাষী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি।
এছাড়াও হিন্দি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি রিমেক। মন্তব্য ঘরে দর্শকরা লিখছেন, ‘এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম।’ কেউ আবার লিখেছেন, ‘ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা।’ এক নেটিজেনের মন্তব্য, ‘তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা, শাকিব এখন গ্লোবাল স্টার।’
ডাবিং কোয়ালিটির প্রশংসাও করেছেন অনেকে। ইতোমধ্যেই প্রায় ৪ হাজার মন্তব্য জমা পড়েছে ভিডিওটিতে।
এদিকে হিন্দিভাষী দর্শকরা দাবি করেন, শাকিব খানের ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমাও যেন হিন্দিতে ডাব করা হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স