ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন সাংবাদিক শরিফুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০২:১৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০২:১৩:০৭ অপরাহ্ন
​নেপালে আন্তর্জাতিক সম্মাননা পেলেন সাংবাদিক শরিফুল ইসলাম খান ​ছবি: সংগৃহীত
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি  শরিফুল ইসলাম খান।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজনেস সামিট ও ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি এই পদক গ্রহণ করেন।

সাউথ এশিয়ান বিজনেস ফোরাম আয়োজিত বিজনেস সামিটে বাংলাদেশসহ নেপাল, ভারত ও চীনের প্রায় শ খানেক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক পানি উন্নয়ন মন্ত্রী মো. আব্দুল খান এমপি ও চিড়িং লামু লামা তামাং এমপি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ