সংসদীয় আসন পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করেছি : সিইসি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৮-২০২৫ ০১:৫১:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৮-২০২৫ ০২:৪৯:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আমরা নিরপেক্ষভাবে কাজ করেছি। এজন্য আমরা একটি বিশেষজ্ঞ কমিটি করেছিলাম। কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে আসন নির্ধারণের কাজটি করেছি।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন ভবনে সংসদীয় আসন পুনর্নির্ধারণে শুনানি কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, সংসদীয় আসনের খসড়া প্রকাশের পর একটি শুনানি করা আইনে রয়েছে। তাই আজকের এ আয়োজন।
ইসিতে ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে এক হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে। শুনানির প্রথম দিন রোববার (২৪ আগস্ট) কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে ৬৮৩টি দাবি-আপত্তির শুনানি গ্রহণ করা হবে। সোমবার (২৫ আগস্ট) খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি আসনের দাবি-আপত্তির শুনানি গ্রহণ করবে ইসি। সবশেষ বুধবার (২৭ আগস্ট) রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি আসনের দাবি-আপত্তি শুনবে সংস্থাটি।
শুনানি কার্যক্রমে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় উপস্থিত আছেন অন্য চার কমিশনার- আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স