আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. রফিক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৫ ০৭:৫১:২১ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৫ ০৭:৫১:২১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে গিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম। শনিবার (২৩ আগস্ট) বিকালে তিনি আবদুস সালামকে দেখতে যান।
এ সময় ডা. রফিক আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং আরও বিস্তারিত পরীক্ষার পরামর্শ দেন। রোববার (২৪ আগস্ট) পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক।
তিনি বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তাঁর পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।
এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
আবদুস সালাম বৃহস্পতিবার (২১ আগস্ট) হাসপাতালে ভর্তি হন। তিনি নিউমোনিয়া, ইলেকট্রোলাইট ইমব্যলেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে ভুগছেন।
রাজশাহী বিভাগে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনাকালে অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এএ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স