ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৫:০২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৫:০২:২১ অপরাহ্ন
​২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে ​ফাইল ছবি
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা মে-জুন মাসে অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ–সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। ২০২৬ সালের এইচএসসি, আলীম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ