ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভাঙছে ৩৭ বছরের সংসার

পরকীয়ার অভিযোগ এনে গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন সুনীতা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৩:৪৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৩:৪৩:৫৪ অপরাহ্ন
পরকীয়ার অভিযোগ এনে গোবিন্দকে ডিভোর্স দিচ্ছেন সুনীতা ​ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে অভিনেতা গোবিন্দর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। বেশ কিছুদিন ধরে তাদের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন চলছিল, এবার তা আদালতের নথিতেই ধরা পড়ল।

হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী করা এই মামলায় সুনীতার অভিযোগ—স্বামী পরকীয়ায় জড়িয়েছেন, মানসিক নির্যাতন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন। আদালত গত ২৫ মে গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি। এরপর তাঁর নামে শোকজ নোটিশ জারি করা হয়। অন্যদিকে সুনীতা জুন থেকে নিয়মিত শুনানিতে উপস্থিত হচ্ছেন এবং কোর্ট নির্দেশিত কাউন্সেলিং সেশনে যোগ দিচ্ছেন।

এর আগে নিজের ইউটিউব চ্যানেলে আবেগঘন এক ভিডিওতে দাম্পত্য জীবনের সংকটের আভাস দিয়েছিলেন সুনীতা। সেখানে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম সংসারটা টিকে যাক। কিন্তু হলো না। এখন আর কাউকে বিশ্বাস করি না।’ কয়েক মাস ধরেই সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন তিনি। জন্মদিনও একা কাটিয়েছেন।

তবে গোবিন্দের ঘনিষ্ঠ মহল ভিন্ন কথা বলছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তাঁর এক বন্ধু বলেন, ‘ডিভোর্সের প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয়গুলো আবার টেনে আনছে।’ অভিনেতার ম্যানেজারও জানান, প্রতিটি দম্পতির জীবনেই কিছু মতবিরোধ থাকে, এগুলোকে এখন অযথা বড় করে দেখানো হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ