ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:৪৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০২:২৬:৪৬ অপরাহ্ন
​বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ​ছবি: সংগৃহীত
ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার অদূরে যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৮টা ১৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস এপিবিএন কার্যালয়ের বিপরীতে লাইনচ্যুত হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

রাতে জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটির গন্তব্য ঢাকার কমলাপুর স্টেশন। সূচি অনুযায়ী, ঢাকা থেকে বিকাল পৌনে ৫টায় রওনা হয়ে ট্রেনটির তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ