৩৩ দিন লড়ে হার মানল মাইলস্টোনের তাসনিয়া
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৫ ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৫ ১২:৩০:১৭ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাসনিয়া নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ১৫ বছর।
চিকিৎসকরা জানান, তার শরীরের ৩৫ শতাংশ বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০। এছাড়া এ দুর্ঘটনায় মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ঘটনায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ জুলাই রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুলের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স