ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. রফিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:০০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:০১:৪০ অপরাহ্ন
শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. রফিক সংবাদচিত্র: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জ্বর, শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৮ই আগস্ট হতে ভর্তি আছেন। 

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। শুক্রবার বিকালে শিমুল বিশ্বাসকে দেখতে গিয়ে আরও বিস্তারিত পরীক্ষার উপদেশ দেন। 

আগামীকাল তাঁর পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক। তিনি বলেন, বর্তমানে শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তাঁর পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

পাবনায় সাংগঠনিক কর্মকান্ডের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিমুল বিশ্বাস। পরে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাসের জীবানু শনাক্ত করা হয়। তিনি জ্বর, শ্বাস নালীর প্রদাহ, কিডনি রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ