ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডাকসু নির্বাচন: পোস্টার ও ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৪:৫১:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৬:০৫:০৪ অপরাহ্ন
​ডাকসু নির্বাচন: পোস্টার ও ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ ছবি : প্রতীকী
ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২২ আগস্ট) ডাকসু ও হল নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার টানানো রয়েছে কিংবা ইতোমধ্যে টানানো হয়েছে, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

এতে জানানো হয়, নির্ধারিত তারিখ থেকে প্রার্থীরা আচরণবিধি অনুযায়ী প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ