ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩৮:৫৭ অপরাহ্ন
​ গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ফাইল ছবি
সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে। 

শুক্রবার (২২ আগস্ট) বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা।

পুলিশ জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে স্ত্রীর সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরকারি অর্থ ব্যবহারের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন।

তদন্ত সংস্থা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

এই ঘটনায় শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ