সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৮-২০২৫ ০১:৪২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৮-২০২৫ ০২:৫১:০৮ অপরাহ্ন
ফাইল ছবি
দৈনিক আজকের পত্রিকার কলামিস্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
পরিবার জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু বিকাল পর্যন্ত বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা আজকের পত্রিকা অফিসে খোঁজ নিলে জানা যায়, সেদিন তিনি অফিসে যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ সাংবাদিকের মেয়ে রিতু সরকার বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু পরে আর ফেরেননি, অফিসেও যাননি। আমরা আত্মীয়স্বজন, হাসপাতাল, এমনকি বিভিন্ন জায়গায় খুঁজেছি, কিন্তু তাকে পাইনি।
জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, গতকাল রাতে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবেই পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় থাকেন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স