ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজের বাবা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৮-২০২৫ ০১:৩৪:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৮-২০২৫ ০১:৩৪:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএনপি সদস্যদের ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হন। মোরগ প্রতীকে তিনি ২৬৬ ভোট পেয়েছেন। আর সভাপতি পদে মো. অলি উল্যা জয়ী হন। ছাতা প্রতীকে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। এর আগে, আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। এছাড়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স