গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৮-২০২৫ ০১:০৬:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৮-২০২৫ ০৩:০৫:৫৫ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর গেন্ডারিয়ায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে বাসায় আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মেজবাহ উদ্দিন (২৮) মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে মেজবাহ উদ্দিন, তার বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা স্ত্রী সালমা বেগম (৫০) দগ্ধ হন। চিকিৎসকরা জানিয়েছিলেন, মেজবাহ’র শরীর ১০০ শতাংশই পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ডিপিডিসির এই ট্রান্সফরমারটি ওভার লোডের কারণে প্রায়ই ফিউজ বিস্ফোরণ হয়ে আগুনের ফুলকি বের হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে মৌখিক ভাবে একাধিকবার অভিযোগ দেওয়ার পরও প্রকৌশলীরা এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় আজ এতো বড় দুর্ঘটনা ঘটেছে।
পরিবারের স্বজনরা জানিয়েছেন, তারা বাসাটির দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশে অবস্থিত ট্রান্সফরমারে মাঝরাতে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে লেগে থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনজনই দগ্ধ হন। ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ পুড়ে গেছে। এছাড়া তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স