ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জনগণ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : জামায়াত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৭:৪০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৭:৪৫:৫৫ অপরাহ্ন
​জনগণ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : জামায়াত ​ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। অন্যথায় নির্বাচন হবে না। জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে নির্বাচন দিতে হবে। এজন্য আমরা জনমত গঠন করব।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ‎সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়কও অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন।

‎এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, ‎জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নাই। তবে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।

সিইসি সঙ্গে সাক্ষাতে প্রতিনিধি দলে আরও ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার, নায়েবে আমির ঢাকা মহানগর উত্তর ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ