ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০৮-২০২৫ ০১:৩৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৫ ০৪:০৬:১৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স